আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 8:08 pm
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। আর যারা সংবিধান মানে না তারা বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।
শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি নেতারা অনেক কিছুই বলবে। আমরা সংবিধান মেনে চলি। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। তার কারণ হচ্ছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। আর যারা সংবিধান মানে না তারা বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।
সকালে মন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে এ করে আখাউড়ায় আসেন। স্টেশনে নেমে তিনি দলীয় নেতা—কর্মীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ি আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।’
মন্ত্রী দিনভর কসবা-আখাউড়ায় পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন।
Posted ৮:০৮ পিএম | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya