শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে মারা গেলেন অজ্ঞাত নারী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 4:40 am

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে মারা গেলেন অজ্ঞাত নারী

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রোগাক্রান্ত ওই নারীকে গত ৮ জুলাই আশুগঞ্জ থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ৫দিন চিকিৎসার পর আজকে রাতে ওই নারী মৃত্যুবরণ করেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:০৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

The Daily Sarod |