স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১২ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 8:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সাংবাদিক সমাজের ব্যানারে উপজেলার ডাকবাংলো সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
পত্রিকায় সংবাদ প্রকার জেরে নবীনগর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে গত ৫ জানুয়ারী মামলাটি দায়ের করেন। এই মামলার সাত আসামি হলেন মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল), মো. বাবুল (দৈনিক আমার সংবাদ), জ, ই বুলবুল (দৈনিক দেশ রূপান্তর), মো. সফর মিয়া (দৈনিক বর্তমান), সাবিনা ইয়াসমিন পুতুল (দৈনিক ভোরের সময়), দৈনিক সত্যের সন্ধ্যানে পত্রিকার নবীনগর প্রতিনিধি (নাম জানা যায়নি) ও মমিনুল হক রুবেল (ঢাকা নিউজ)।
এক নারী উদ্যোক্তা গতবছরের ৮ ডিসেম্বর নবীনগর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ করেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা ভূয়া সন্তান সেজে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন ভাতা উত্তোলন করে আসছেন বলে লিখিত অভিযোগে বলা হয়। এরই প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করে । ওই সংবাদ প্রকাশের জেরে এ মামলাটি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, কমরেড ইসহাক, মাওলানা মেহেদী হাসান, মানবাধিকার কর্মী আমীর হোসেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাংবাদিক তাজুল ইসলাম চৌধৃুরী, শাহিন রেজা টিটু, মো. বাবুল আহম্মেদ, মো. সফর আলী, পুতুল বেগম, সঞ্জয় শীল, কায়েস আহম্মেদ, হেদায়েত উল্লাহ ও খান জাহান আলী চৌধুরী প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন৷
এসময় বক্তারা বলেন, অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছে। তারপরও উদ্দেশ্য প্রনোদিত ভাবে সাংবাদিকদের নামে মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
Posted ৮:১৮ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya