জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১২ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:09 pm
ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচ ও আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের আনন্দবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বি-বাড়িয়া বানিজ্যলয় নামের এক আড়াৎদার কাঁচা মরিচ পাইকারিতে অধিক মূল্যে বিক্রয় করায় জরিমানা করা হয়েছে। এছাড়া নানান অনিয়মের অভিযোগে তিন দোকানদারকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, কাঁচামরিচ ও আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় বি-বাড়িয়া বানিজ্যলয় নামের একটি আড়ৎতে ২২০টাকা কেজি কাঁচামরিচ ক্রয় করে খুচরা দোকানদারদের কাছে ২৮০টাকা কেজিতে বিক্রয় করছিল। অথচ পাইকারি বাজারে ২২০টাকায় ক্রয় করে ২৫০ টাকা বিক্রয় করবে। তাই এই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রয় ও বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা,খুচরা ব্যবসায়ীদেরকে কোনো ধরনের রশিদ সরবরাহ না করা এবং মূল্য তালিকা না থাকা তিনজন খুচরা সবজির দোকানদারকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ৮:১১ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya