স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১২ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 8:07 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় পাড় করেছেন চট্রগ্রাম রেঞ্জে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নূরে আলম মিনা। চট্রগ্রাম রেঞ্জ পুলিশে যোগদানের পর এই প্রথমবারের মতো সফরে আসেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে পৌঁছলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন তাঁকে স্বাগত জানান।
সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ডিআইজি জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। কল্যাণ সভায় তিনি সর্বস্তরের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক ভাষণ দেন।
কল্যাণ সভা শেষে তিনি পুলিশ সুপার কার্যালয়ের যান। সেখানে সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকালে তিনি জেলার নাসিরনগর ও সরাইল থানা পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সন্ধ্যা তিনি চট্রগ্রামের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ত্যাগ করেন।
এই সময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কামরুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Posted ৮:০৭ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya