শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা চাপায় প্রাণ গেল শিশু’র

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:53 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা চাপায় প্রাণ গেল শিশু’র

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারী চালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে ইসাক মিয়া নামে ৬বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (০৮ জুলাই) বেলা ১১টার দিকে পৌর শহরের গোকর্নঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইসাক মিয়া সদর উপজেলার চন্ডারখিল এলাকার আলামিন মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার সকালে গোকর্নঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত একটি অটোরিক্সার নিচে চাপা পড়ে শিশু ইসাক। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায়য় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনার অটোরিক্সা চালক মাসুদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | শনিবার, ০৮ জুলাই ২০২৩

The Daily Sarod |