শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার পাঠালেন ৯৮০ কেজি আনারস  

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:06 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার পাঠালেন ৯৮০ কেজি আনারস  

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন। শনিবার (০৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া।

আনারস হস্তান্তর শেষে ফনি ভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু এবং রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের জন্য সুভ্রাতৃত্বের আবেদন যাচ্ছে।

এর আগে, গত ১৫ জুন ত্রিপুরার মু্খ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শনিবার, ০৮ জুলাই ২০২৩

The Daily Sarod |