শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগ সড়ক পার হতে গিয়ে সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৫ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 4:34 am

নবীনগ সড়ক পার হতে গিয়ে সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক পারাপার হতে গিয়ে সিএনজি চালিত অটো রিকশা চাপায় সাহেরা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (০৪ জুলাই) রাতে উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘরে মহেশ রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার মৃত খালেক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সাহেরা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাহারা খাতুনকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, সিএনজি চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৩১ এএম | বুধবার, ০৫ জুলাই ২০২৩

The Daily Sarod |