জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 12:34 am
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার (০৩ জুলাই) সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (২৫) জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুটের হাবিবুর রহমানের ছেলে। এই ঘটনায় মোহন মিয়া (৩২) নামের একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নবনির্মিত সদর থেকে নবীনগরে যাওয়ার রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীরা সড়কে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসলে একজন মারা যায়। অপর জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
Posted ১২:৩৪ এএম | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya