শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে জুয়ার আসরে পুলিশের হানায় নিখোঁজ, পানিতে মিললো যুবকের মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৮ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 12:09 am

নবীনগরে জুয়ার আসরে পুলিশের হানায় নিখোঁজ, পানিতে মিললো যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ মো: ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ ‍জুন) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্বপাশে তিতাস নদীতে ছগির মিয়ার লাশটি ভেসে উঠে। নিহত মো. ছগির মিয়া উপজেলার এই ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত আবু সালাম মিয়ার ছেলে।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, গতকাল সোমবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার দক্ষিণ পাশে কিছু লোক জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাই মিয়াসহ তিনজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এসময় ছগির মিয়াসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, রাত ৩টার আটক এলাই মিয়ার স্ত্রী ও ছেলে আমাকে আটকের বিষয়টি জানায়। মঙ্গলবার সকালে নিখোঁজ ছগির মিয়ার এক ভাই আরশ মিয়া জানান, ছগিরকেও নাকি পুলিশ নিয়ে গেছে। কিন্তু থানায় খবর নিয়ে জানা যায় ছগির মিয়াকে তারা আটক করেননি। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ করেও ছগির মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। বিকেলের দিকে খবর আসে নান্দুরা গ্রামের পূর্বপাশে তিতাস নদীতে ছগির মিয়ার লাশ ভেসে উঠছে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আরো কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। লাশ ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ।

 

Facebook Comments Box

Posted ১২:০৯ এএম | বুধবার, ২৮ জুন ২০২৩

The Daily Sarod |