শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চট্রগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে সুবর্ণ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:09 pm

চট্রগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে সুবর্ণ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন হয়ে দুই ভাগ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে। মেরামত শেষে বেলা পৌণে বারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দ্যশে ছেড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

আখাউড়া,রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় আলাদা হয়ে যায়। পিছনের দিকের ওই দু’টি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙ্গে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দু’টি সংযোগ করলে টেনটি ঢাকা উদ্দ্যেশে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ জানান, টেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেংগে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগে যায়।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

The Daily Sarod |