স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৬ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:24 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা ১২০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া নামক এলাকার একটি পুকুর থেকে বিয়ার গুলো উদ্ধার করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন নিজে পুকুরের পানিতে নেমে মাদক গুলো উদ্ধার করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদে জানা যায়, কুইয়াপানিয়া গ্রামের একটি পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ মাদক। এই খবরে রাতেই মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পুকুরের পানির নিচ থেকে ৭টি প্লাস্টিকের বস্তা তুলে আনে পুলিশ। এসব বস্তায় ১২০ বোতল ভারতীয় বিয়ার পাওয়া যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই মাদক গুলো কারা এনেছিল। এই ঘটনায় জড়িত ৬জনের নাম পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:২৪ পিএম | সোমবার, ২৬ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya