স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:54 pm
পবিত্র ঈদুল আজহার মাত্র ৫দিন বাকী। এরই মাঝে জমজমাট হয়ে উঠেছে শহর এবং গ্রামের পশুর হাট গুলো। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রতিটি পশুর হাটের জন্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আসন্ন ঈদুল আজহায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ১২টি পশুর হাটে রয়েছে। এরমধ্যে ৩টি স্থায়ী এবং ৯টি অস্থায়ী হাট রয়েছে।
শুক্রবার (২৩ জুন) সরকারি বন্ধের দিনে বিজয়নগরের প্রতিটি পশুর হাট ছিল ক্রেতা-বিক্রেতার বিপুল সমাগম। উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের পশু ক্রয় করেছেন ক্রেতারা।
এদিকে, প্রতিটি পশুর হাটে রয়েছে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ হাট গুলো পরিদর্শন করেছেন। দুপুরের দিকে তিনি উপজেলার আইড়ল ও দেওয়ান বাজার পরিদর্শনে যান। সেখানে তিনি বাজার কমিটি, বিক্রেতা ও ক্রেতাদের সাথে কথা বলেছে। তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পশুর হাটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বাজার কমিটির সাথে কথা বলেছি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধে মেশিং বসানো হয়েছে। এছাড়াও স্থানীয় যাতায়াতের সড়কে যেন হাটের কারণে কোন প্রতিবন্ধকতা তৈরি না হয়, সে দিকটাও আমরা খেয়াল রাখছি। ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে যে কোন প্রয়োজনে পুলিশের সহায়তা চাইলে আমরা দিতে প্রস্তুত আছি।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইরফান উদ্দিন জানান, প্রতিটি পশুর হাট উপজেলা প্রশাসন থেকে মনিটরিং করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধে সোনালী ব্যাংককে মেশিন স্থাপনের কথা বলে হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি এসিল্যান্ডের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম কাজ করছে। এছাড়াও হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম রয়েছে।
Posted ৯:৪১ পিএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya