শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া শহরের যানযট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২১ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:18 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরের যানযট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১১টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা জেলা শহরের যানযট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফরিন ফাতেমা জুই।

বক্তব্য রাখেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সভাপতি গোলাম মহিউদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি মো. শাহাদাত হোসেন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আবুল বাশার ও মাসুদ মিয়া সহ প্রমুখ।

লিখিত বক্তব্যে শহরের যানযট নিরসনে অবৈধ স্থাপনা ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা,সকল রাস্তা প্রয়োজন অনুসারে প্রশস্ত করা,যানবাহনে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বাধ্য করা,গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়োগ করা,পৌর কর্তৃপক্ষ অটো, ভ্যান, রিক্সা চালকের ট্রাফিক আইনি বিষয়ে প্রশিক্ষণ, অবৈধ যান চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবী জানান।

এ ব্যাপারে তারা উপস্হিত সকল সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও সহযোগীতা চান। এছাড়াও তারা যানজটের বিরুদ্ধে পৌর নাগরিকদের গণস্বাক্ষর অভিযান আয়োজনের কথা জানান।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | বুধবার, ২১ জুন ২০২৩

The Daily Sarod |