শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চড় দেওয়ায় বন্ধুকে হত্যা, মায়ের সাথে খুনির কল রেকর্ডে উদ্ধার মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৯ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:02 pm

চড় দেওয়ায় বন্ধুকে হত্যা, মায়ের সাথে খুনির কল রেকর্ডে উদ্ধার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর রাব্বি (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জুন) বিকেলে জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি শহরের মেড্ডা আরামবাগ এলাকার মানিক মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত ১৭জুন রাতে মোবাইল কেনাবেচার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাব্বি। কিন্তু তার কোন সন্ধ্যান না পাওয়ায় রোববার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তকালে রাব্বি নিখোঁজের পেছনে তার বন্ধু ফুলবাড়িয়া এলাকার সাগর (১৯) এর সংশ্লিষ্টতা পায়। রাতে সাগরের বাড়িতে পুলিশ অভিযান চালায়, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সোমবার সকালে সাগরের মা লিলি বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি জানান রাত দুইটার পর সাগরের সাথে তার কথা হয়েছে। এসময় সাগরের মা’র মোবাইল ফোনটিতে একটি কল রেকর্ড পায় পুলিশ। সেই রেকর্ডে সাগর তার মা’কে বলতে শুনা যায়, ‘রাব্বি তাকে একবার চড় দিয়েছিল। তাই তাকে মেরে এলাকার একবাড়ির ঝুপড়ীতে ফেলে দিয়ে সে ঢাকায় পালিয়ে গেছে’।

পরে কল রেকর্ড অনুযায়ী পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে পশ্চিম ফুলবাড়িয়ায় একটি বাড়ির ঝুপঝাপে রাব্বির মরদেহ পাওয়া যায়। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাগরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | সোমবার, ১৯ জুন ২০২৩

The Daily Sarod |