শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বাড়ির উঠানে খেলছিল শিশু, এসে কামড়ালো শেয়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৮ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 11:17 pm

বাড়ির উঠানে খেলছিল শিশু, এসে কামড়ালো শেয়াল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শিয়ালের কামড়ে লামিয়া নামের দেড় বছরের একটি শিশু আহত হয়েছে।রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহত লামিয়া কুড়িঘর গ্রামের মধ্য উত্তর পাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে।

আহত শিশু লামিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

আহত লামিয়ার দাদী আমেনা বেগম বলেন, দুপুরে লামিয়া বাড়ির উঠানে রাজহাঁসের সাথে খেলা করছিল। এসময় বাড়ির পাশের পাট খেত থেকে একটি শিয়াল উঠানে এসে লামিয়া মাথায় ও মুখে কামড়ায়। লামিয়ার চিৎকার শুনে মানুষজন এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায়। পরে লামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তারা লামিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন৷

আমেনা বেগম আরও বলেন, এ এলাকায় শেয়ালের উৎপাত বেশি। শিয়াল গুলো বাড়ির হাঁস-মুরগী খেয়ে ফেলে। মানুষসহ কেউ শিয়াল থেকে রক্ষা পাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু চিকিৎসক তৌকতুল ইসলাম চয়ন বলেন, শিয়ালের কামড়ে একটি শিশু আহত হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৭ পিএম | রবিবার, ১৮ জুন ২০২৩

The Daily Sarod |