জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৭ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 10:52 pm
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়ায় এসে ২-০ গোলে হেরে গেলেন। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন কালঘরা খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে হাবিবুর রহমান একাশদশের কাছে পরাজিত হন।
বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাবিবুর রহমান এই ম্যাচের আয়োজন করেন। মাঠে লাখো দর্শকের সমাগমে টান টান উত্তেজনায় এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এরআগে, দুপুর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমনের আগমনে উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা উপস্থিত হতে শুরু করেন।
ব্যারিস্টার সাইদুল হক সুমন তার বক্তব্যে বলেন, এদেশের ফুটবল কে বাঁচানোর জন্য বুড়া বয়সে ফুটবল খেলি।আজ আমি পাঁচ লাখ টাকা রেখে খেলায় আসছি।আমি আজকে খেলায় না এসে কোর্ট করলে পাঁচ লাখ টাকা পেতাম।অথচ এই খেলায় এসে আমার পায়ের মোড়ায় ব্যাথা পাইছি।আমি পাঁচ মিনিট শোনানি করলে পাঁচ লাখ টাকা পাই।
তিনি বলেন, আপনারা বলতে পারেন এই ভাবে পাঁচ লাখ ১০ লাখ টাকা রেখে আপনি যে খেলেন লাভ কি? আমরা যাদের কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, যারা আমাদের ফুটবল টাকে আগানোর কথা,এরা যখন লুটপাট করে ফুটবল কে ধ্বংস করে দিয়েছে।তাই আমি বুড়া বয়সে মাঠে নেমেছি ফুটবল টা কে বাঁচানোর জন্য।
প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন,এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ,উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ।
Posted ১০:৫২ পিএম | শনিবার, ১৭ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya