শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাংবাদিক নাদিম হত্যা: রোববার বিক্ষোভের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:39 pm

সাংবাদিক নাদিম হত্যা: রোববার বিক্ষোভের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন

অনিয়মের সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। রোববার (১৮ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১২টায় শহরের মসজিদ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ে সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিপক চৌধুরী বাপ্পি।

সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন রোববার (১৮ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে জেলা ও সকল উপজেলাসহ সকল স্তরের সাংবাদিকদের অংশ গ্রহণ করতে বিশেষ অনুরোধ জানান।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | শনিবার, ১৭ জুন ২০২৩

The Daily Sarod |