শিরোনাম

সংস্কার শেষে খুলবে কসবা সীমান্ত হাট, পরিদর্শনে ভারত-বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দল

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:27 pm

সংস্কার শেষে খুলবে কসবা সীমান্ত হাট, পরিদর্শনে ভারত-বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দল

তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট৷ বন্ধ থাকা এই হাট পুনরায় খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে হাট ব্যবস্থাপনা কমিটি। সংস্কারের পর খুলে দেওয়া হবে এই হাট। তাই বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে হাটের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য ভারত ও বাংলাদেশের যৌথ ইঞ্জিনিয়ারিং টিম সীমান্ত হাট পরিদর্শন করেছে।

এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থপনা কমিটির সদস্য মো. আমিমুল এহসান খান। আর ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

গত ২০২০ সালের মার্চে থেকে করোনা ভাইসের মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি হাটটি খোলার বিষয়ে উদ্যোগ নেয়া হয়। তবে দীয়র্ঘদিন বন্ধ থাকায় হাটের ভেতরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের জন্য প্রাক্কলন করতে দুইদেশের ইঞ্জিনিয়ারিং টিম হাট পরিদর্শন করে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রাক্কলন করা হবে। এরপর সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে হাটটি উন্মুক্ত করে দেওয়া হবে ক্রেতা-বিক্রেতাদের জন্য।

 

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

The Daily Sarod |