শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১০ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 8:55 pm

বিজয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সবুজ মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরেএ দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ মিয়া মোটরসাইকেল করে সিংগারবিল বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মিরাশানী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছে ধাক্কা লাগে।

পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | শনিবার, ১০ জুন ২০২৩

The Daily Sarod |