শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে মহিষ চড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 8:08 pm

আশুগঞ্জে মহিষ চড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহিষ চড়াতে গিয়ে বজ্রপাতে হৃদয় মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে আশুগঞ্জ সারকারখানা সংলগ্ন মেঘনার চরে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে।

এসময় বজ্রপাতে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে উজ্জ্বল আহত হয়েছে। আহত উজ্জ্বলকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহমেদ জানান, নিহত হৃদয় প্রতিদিন মেঘনার চরে চরচারতলা গ্রামের জসীম উদ্দিনের মহিষের পাল দেখভাল করত।

বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জের আকাশ প্রখর রোদেলা থাকলেও বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর মুসলধারে বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড মেঘের গর্জন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই হৃদয় মিয়ার মৃত্যু হয় এবং উজ্জ্বল মারাত্মকভাবে আহত হয়।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

The Daily Sarod |