স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৭ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি অভিযোগে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৭ জুন) জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এই জরিমানা করে।
অভিযান পরিচালনাকারি ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, শিমরাইলকান্দির জেসি সুপার আইসক্রিম কারখানয় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় এখানে কাপড় তৈরির রং আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কারখানা বেশ অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির আইসক্রিম তৈরির কর্মীদের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
Posted ৯:২৫ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya