শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঠের উপর দিয়ে যাচ্ছিলেন বাড়ি, বজ্রপাতে প্রাণ গেল তরুণের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৪ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 8:22 pm

গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঠের উপর দিয়ে যাচ্ছিলেন বাড়ি, বজ্রপাতে প্রাণ গেল তরুণের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলার মাঠ হেটে পাড় হওয়ার সময় শ্রাবণ (১৭) নামের এক তরুণ বজ্রপাতে মারা গেছেন। রোববার (০৪ জুন) বেলা ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট হাই স্কুল মাঠে এই ঘটনা ঘটে। শ্রাবণ বিদ্যাকুট বাজার এলাকার কালাগাজী বাড়ির সোহরাব মিয়ার ছেলে।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, দুপুরের পর গুড়ি গুড়ি বৃষ্টির সময় শ্রাবণ সেলুন থেকে চুল কেটে স্কুলের খেলার মাঠের উপর দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শ্রাবন মারা যায়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বজ্রপাতে তরুন নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে যোগাযোগ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় তার পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে। যদি পরিবারটি অসচ্ছল হয়, আমরা তাদের পাশে দাঁড়াবো।

 

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | রবিবার, ০৪ জুন ২০২৩

The Daily Sarod |