শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় ৪৩ কেজি গাঁজাসহ ৪জন আটক, সিএনজি-অটো-পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:17 pm

কসবায় ৪৩ কেজি গাঁজাসহ ৪জন আটক, সিএনজি-অটো-পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক তিনটি অভিযানে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক গুলো উদ্ধার করা হয়। এসময় মাদক একটি পিকআপ, একটি সিএনজি চালিত অটো রিকশা ও একটি ব্যাটারি চালিত অটো রিকশা জব্দ করা হয়। পাশাপাশি ৪জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের হাবিব (২৮) উপজেলার কুইয়া পানিয়ার মো. হৃদয় মিয়া(২১), জেঠুয়ামুড়ার মো. মাইনউদ্দিন(৩০) ও আকবপুরের অরুনা আক্তার(৩০)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় বিনাউটি ইউপির পঞ্চগ্রাম ঈদগাহের সামনে অনন্তপুর টু ধমর্পর পাকা রাস্তার উপরে একটি সিএনজি চালিত অটো রিকশা তল্লাশি করে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় হাবিব (২৮) নামের এক যুবককে আটক ও সিএনজি জব্দ করা হয়েছে।

এরপর আরেকটি অভিযানে কুটি এলাকায় একটি ব্যাটারি চালিত অটো রিকশায় বোঝাই করে পাচারের সময় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক এবং ব্যাটারি চালিত অটো রিকশাটি জব্দ করা হয়েছে।
রাতে আরেকটি অভিযানে উপজেলার বায়েক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপে তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পিকআপটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এসব ঘটনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

The Daily Sarod |