জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৬ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাকিস্থানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারি প্রাইভেটকার মুখোমুখি বাসের সাথে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্থ হয়।
তবে ডেপুটি হাই কমিশনার তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন। পুলিশ বাসের চালক মো. সাইফুল ইসলাম (৩০) কে আটক করেছে।
হাইওয়ে থানার ওসি আকুল বিশ্বাস জানান, এতে কেউ আহত হননি। কিছু সময়,থানায় অবস্থান করে তারা শ্রীমঙ্গল চলে গেছেন।
পুলিশ জানায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। লোকাল দুরন্ত পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও উনার এবং পরিবারের সদস্যদের কারো ক্ষতি হয়নি।
Posted ৭:৫৮ পিএম | শুক্রবার, ২৬ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya