শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি: ডিসি শাহগীর আলম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 11:07 pm

কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি: ডিসি শাহগীর আলম

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। রবীন্দ্র-নজরুল আমাদের অভিন্ন সত্তা। সাম্যের কবি নজরুল ইসলাম যেভাবে অসাম্প্রদায়িক লেখা রচনা করে গেছেন তৎকালীন পাকিস্থানীরা যদি এগুলো পড়তো তাহলে শুধু রবীন্দ্রনাথকেই নয়,তারা নজরুলকেও নিষিদ্ব করতো।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত ১২৪ তম নজরুল জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

জেলা শিল্পকলা একাডেমীর সমন্বয়ক ও সংগীত প্রশিক্ষক সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও বাচিক শিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরামুল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, অধ্যাপক মানবর্ধন পাল ও কবি জয়দুল হোসেন প্রমুখ।

পরে জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মনিকা আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

The Daily Sarod |