শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন ওলিও

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২২ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:17 pm

ব্রাহ্মণবাড়িয়ার এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন ওলিও

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। সোমবার (২২ মে) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীতা ঘোষণা করেন।

ফিরোজুর রহমান ওলিও গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করে জয়ী হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান। এই ইউনিয়নে তার ছেলে ওমর ফারুক বর্তমান চেয়ারম্যান।

সাংবাদিক সম্মেলনে ফিরোজুর রহমান ওলিও বলেন, দলের বাইরে গিয়ে নির্বাচন করলেও জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমার ছেলেকে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করবেন।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার জীবনের শেষ ইচ্ছা ও শেষ নির্বাচন হিসেবে আমি আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে আমার প্রত্যাশার ব্যাপারে জনগনের যে আশা দেখছি তা পূরণ করতে চাই। তিনি আরও বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আর দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি কাজ করব।

ওলিও বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী৷ যদি আমাকে না ডাকলো, মূল্যায়নই করলো না। তখন মনে কষ্ট পাব। সেসময় কি করি, না করি ঠিক নাই। সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | সোমবার, ২২ মে ২০২৩

The Daily Sarod |