শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ খাঁনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২১ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 3:10 am

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ খাঁনের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুরাদ খাঁন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৪ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে কার্জন খান। তিনি জানান, আব্বা হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখেন চিকিৎসকরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মো. মুরাদ খান ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার মরহুম চাঁন খাঁনের ছোট ছেলে ছিলেন। মরহুম মো. মুরাদ খাঁন মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাজার নামাজ পরবর্তীতে সিদ্ধান্তের পর জানানো হবে জানান পরিবারের সদস্যরা।

Facebook Comments Box

Posted ১২:২৫ এএম | রবিবার, ২১ মে ২০২৩

The Daily Sarod |