শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে গাভী প্রসব করলো দুই মাথার বাছুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৯ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:14 pm

নবীনগরে গাভী প্রসব করলো দুই মাথার বাছুর

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটি গরুর গর্ভে দুই মাথা চার চোখ বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুর জন্ম হয়েছে।শুক্রবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত গ্রামে জহির আলমের বাড়িতে বাছুরটি জন্মগ্রহণ করে। বাছুরটি এক নজরে দেখতে উৎসুক জনতা ভিড় করছে তার বাড়িতে। তবে জন্মের কিছুক্ষণ পর বাছুরটি মারা গেছে।

স্থানীয় বাসীন্দারা জানান, শুক্রবার সকালে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক এর সিজারের মাধ্যমে দুই মাথা চার চোখ বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম হয়। দুই মাথা চার চোখ ও চার কান নিয়ে জন্ম নেওয়া বাছুর টি কে এক নজরে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা ভীড় করে তার বাড়িতে। এই ধরনের ঘটনা এই প্রথম দেখলাম আমরা।

গাভীর মালিক জহির আলম জানান,আমি ফার্ণিচারের কাজ করি। আমার স্ত্রীকে তার বাবা একটি গরু ক্রয় করে দেন লালন পালন করতে।সেটি আমি দীর্ঘ দিন ধরে লালন পালন করে আসছি। প্রথমে একটি বাছুর জন্ম দেয় গাভীটি। পরবর্তীতে ৯ মাস পরে গাভী টি পূণরায় গর্ভধারণ করে।গাভীটির বৃহস্পতিবার রাত থেকে প্রসব এর যন্ত্রনা শুরু হয়। শুক্রবার সকালে গাভীটি প্রসব করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা। পরে ভেটেরিনারি পল্লি চিকিৎসক কে অবগত করলে তিনি গাভীর পেট কেটে বাছুর টিকে বের করেন। আমি ঋণ করে গাভী টি লালন পালন করেছিলাম,গাভীটি বাঁচবে কিনা সন্দেহ আছে।

ভেটেরিনারি চিকিৎসক হাবিবুর রহমান বলেন, সকালে একটি গাভীর বাছুর প্রসব করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা। পরে আমাকে অবগত করলে আমি গাভীর পেট কেটে অপারেশন করে বাছুর টি প্রসব করি।বাছুরের একটি মাথা ভিতরেই মারা যায় এবং অপর একটি মাথা বের করার দুই তিন মিনিট পরে মারা যায়। তবে গাভীটি এখন সুস্থ্য রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | শুক্রবার, ১৯ মে ২০২৩

The Daily Sarod |