স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৯ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 8:40 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মিনি ট্রাকে করে অভিনব কায়দায় পাচারকালে ২৬ হাজার ৭০০পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ট্রাকটি জব্দ করার পাশাপাশি দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়িপুকুর এলাকার নুরুল আফসারের ছেলে আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা উপজেলার হারগাজা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. হেফাজ উদ্দিন(২২)।
শুক্রবার সকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর নন্দনপুর বিসিক এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় র্যাব। এসময় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে বডির নিচে চেসিসের ভিতরে রাখা ২৬হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার প্রতি পিস ইয়াবা ৩০০টাকা হিসেবে ২৬ হাজার ৭০০ পিস ইয়াবার মূল্য ৮০ লাখ টাকার উপরে এছাড়াও ৬০ গ্রাম ভাঙ্গা ইয়বা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। এসময় পাচারের জড়িত থাকায় এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৭:৪৩ পিএম | শুক্রবার, ১৯ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya