শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

উঠানে খেলছিল শিশু, পাশের পুকুরে পড়ে গেল প্রাণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:35 pm

উঠানে খেলছিল শিশু, পাশের পুকুরে পড়ে গেল প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে সাদমান নামের দেড় বছরের এক শিশু মৃত্যুবরণ করেছে। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সাদমান ওই গ্রামের শাকিল মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে পরিবারের সবাই ঘরে ছিল। এসময় শিশু সাদমান বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরের ঘাটে চলে যায়। সেখান থেকে পুকুরের পানিতে পড়ে ডুবে গেলে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের চিকিৎসক তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

Facebook Comments Box

Posted ৮:৩৫ পিএম | শনিবার, ১৩ মে ২০২৩

The Daily Sarod |