স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ একটি সিএনজি চালিত অটো রিকশা আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ মে) রাতে উপজেলার চরচারতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ সিএনজিটি জব্দ করা হয়।
এসময় কানু মিয়া (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কানু মিয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির আলাদাউদপুরের আব্দুর রহমানের ওরফে কাদের মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরচারতলার হাজী রফিকুল ইসলাম এর রাইস মিলের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় একটি সিএনজি চালিত অটো রিকশা তল্লাশি করে ৩৬ টি বান্ডিলে কস্টেপে মোড়ানো ৭২কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকায় কানু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত কানু মিয়া দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Posted ৯:৩৯ পিএম | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya