জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১০ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলী (৫৮) মরদেহ উদ্ধার করেছে। আজ বুধবার (১০ মে) সকালে গ্যাস ফিল্ড কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুস্তাব আলী নাটোরের পাইকপাড়া সর্দার বাড়ির মৃত নজির উদ্দিন সরকারের ছেলে।
গ্যাস ফিল্ড কোয়ার্টারের কেয়ার টেকার জিয়াউল হক বলেন, সকালে আমার ডিউটি শুরু হয় সকাল ৮টার দিকে। সকালে ঝাড়ু দিয়ে আমি ডরমিটরিতে চলে যাই। সেখানে যাওয়ার পর অধ্যক্ষ স্যারের ছেলে ফোন দেন শাবল নিয়ে যেতে। আমি বললাম কেন আসবো, তিনি বললেন সমস্যা হয়েছে। তার কথায় আমি পাত্তা দেয়নি। একটু পর আরেকজন ফোন দিয়ে বললেন কোয়ার্টারে যেতে সমস্যা হয়েছে। আমি দ্রুত সেখানে যাই। সেখানে গিয়ে একজন আনসার সদস্য ও উনার ড্রাইভারসহ ভেতরে গিয়ে দেখি স্যার বাথরুমের ভেতরে দরজা লাগানো। আমরা শাবল দিয়ে দরজা ভেঙে দেখি স্যার শাওয়ারে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। তারপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যক্ষের ভাতিজা রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এন্ড জার্নালিজম বিভাগের শিক্ষক আসিফ বিন আলী জানান, চাচার সাথে মাঝে মাঝে কথা হতো। বিশেষ করে মাসের শেষ দিকে তিনি আমাকে টাকার প্রয়োজন হলে কল দিতেন। তেমন বেশি টাকা নয়, ৫/১০ হাজার টাকার জন্য।
তিনি জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমার আব্বার সাথে চাচার কথা হতো। আমি পাশে থাকার সময়ও অনেকবার কথা হয়েছে। সে সময় জানতে পেরেছি পারিবারিক ভাবে তিনি তেমন সুখি ছিলেন না। চাচি আমার চাচাকে গত প্রায় ১০ বছর যাবত সন্দেহ করে যাচ্ছেন, তিনি নাকি আরেকটি বিয়ে করেছিলেন। কিন্তু গত ১০ বছরেও বিয়ের কোন প্রমাণ মেলেনি। এছাড়াও আমার একমাত্র চাচাতো ভাইটি বিয়ে করে চাচার উপরেই চলছিলেন। মাঝে চাচা অনেক টাকা ঋণ করে একটি ট্রাক কিনে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু সেই ব্যবসা আর থাকেনি। তিনি পারিবারিক ভাবে খুবই অশান্তিতে ছিলেন।
অধ্যক্ষের ছেলে একমাত্র ছেলে পুটনের নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেননি।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, অধ্যক্ষ পারিবারিক ও মানসিক ভাবে অনেক চাপে ছিলেন। তিনি অনেক টাকা ঋণী আছেন। এর আগেও তিনি একবার বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। এবার বাথরুমে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:২২ পিএম | বুধবার, ১০ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya