শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মুচলেকা দিয়েও কথা রাখেনি ‘মাসুদ’, আবারও কাটছিলেন বিলের মাটি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৫ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:12 pm

মুচলেকা দিয়েও কথা রাখেনি ‘মাসুদ’, আবারও কাটছিলেন বিলের মাটি

সরকারি বিল ইজারা নিয়ে আবারও জমির মাটি কাটার অভিযোগে মাসুদ হায়দার (৪৫) নামে এক ভূমি খেকুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (০৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মাসুদ হায়দায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত আবু নাসেরের ছেলে।

এরআগে, চলতি বছরের ২৬ মার্চ একই অভিযোগে মাসুদ হায়দারকে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল (জলাশয়) মাছ চাষের জন্যে জোনাকি মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদান করে প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষি কাজ করা হয়৷ কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার এক আওয়ামী লীগের নেতার আত্মীয় পরিচয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিলের মাটি অবৈধ ভাবে শুকনো মৌসুমে ইটভাটায় সরবরাহ করে আসছিল।

এরই প্রেক্ষিতে গত ২৬ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুদ হায়দারকে আটক করে। আটকের পর তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সে আর মাটি কাটবে না মর্মে মুচলেকা প্রদান করে ছাড় পায়। কিন্তু এরপর আরও বেপরোয়া হয়ে উঠে মাসুদ। বিলের কৃষি জমি ও পার্শ্ববর্তী সরকারি খাল থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার উজানিসার এলাকায় বিলের কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় মাসুদ হায়দারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটকের পর মাসুদ ভ্রাম্যমাণ আদালত এবং উপস্থিত সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করেন। এসময় সে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

 

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | শুক্রবার, ০৫ মে ২০২৩

The Daily Sarod |