শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঘোষণা করা হয়েছে কসবা প্রেসক্লাব এর নতুন কমিটি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০২ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 11:05 pm

ঘোষণা করা হয়েছে কসবা প্রেসক্লাব এর নতুন কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাব’র কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু’র সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, এটিএন নিউজ পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও দৈনিক সরোদ সম্পাদক পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ ও সাংবাদিক বাহাদুর আলম।

সভায় সর্বসম্মতিক্রমে কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটিতে সভাপতি পদে মো. সোলেমান খান (দৈনিক সমকাল), সহ-সভাপতি পদে নেপাল চন্দ্র সাহা (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে মো. আবুল খায়ের স্বপন (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহরাব হোসেন ( দৈনিক প্রথমআলো ), অর্থ সম্পাদক পদে মো. অলিউল্লাহ সরকার অতুল ( দৈনিক আমাদের কুমিল্লা ), সাংগঠনিক সম্পাদক পদে লোকমান হোসেন পলা (দৈনিক মুক্তখবর), দপ্তর সম্পাদক পদে মো. রুবেল আহমেদ (বাংলা টিভি ও দৈনিক আজকের পত্রিকা), কার্যকরী সদস্য পদে মো. আবুল কালাম আজাদ (দৈনিক দিনকাল), ভজন শংকর আচার্য (দৈনিক আমার সংবাদ) ও নাজমুল হক সজল (দৈনিক আমাদের অর্থনীতি) নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, সাংবাদিকগন হচ্ছেন সমাজের বিবেক। তাদের সঠিক লিখনির মাধ্যমে সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে । তিনি কসবা প্রেসক্লাবের সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।

মন্ত্রী পূর্ব ঘোষিত সাংবাদিকদের কল্যাণে সোয়া কোটি টাকা ব্যয়ে কসবা প্রেস ক্লাবের ৬ তলা বিশিষ্ট একটি নান্দনিক ভবন তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে, কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটিকে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:০৫ পিএম | মঙ্গলবার, ০২ মে ২০২৩

The Daily Sarod |