জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০১ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 8:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের পরদিন পুকুরের পানি থেকে আরাফাত খা (৯) ও মো: সামির (০৮) দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ মে) সকালের দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণে এলাকায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খা’র ছেলে ও মো. সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, এনাম খা’র বোন পাহাড়পুরের খাটিংগা থেকে তার বাড়িতে সম্প্রতি বেড়াতে আসে। গতকাল এনাম খাঁ’র ছেলে ও তার বোনের ছেলে দুজন রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল। তাদের সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। রাতে তাদের সন্ধ্যান চেয়ে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। আজ সোমবার সকালে থানায় জিডিও করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠছে।
তিনি জানান, মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং আরেকটি শিশু পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানার বাড়িতে বেরাতে এসেছিলেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, দুই শিশু’র মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Posted ৩:৫৫ পিএম | সোমবার, ০১ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya