শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ভাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 9:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ভাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অনুষ্ঠিত হয়ে গেল  ঐতিহ্যবাহী ভাদুঘরের বান্নি (বারুণী) মেলা। প্রতি বছর ১৪ বৈশাখ এই মেলা অনুষ্ঠিত হয়। ঠিক কত বছর আগে থেকে এই বান্নি’র শুরু হয়েছে, তার সঠিক তথ্য কেউ জানাতে পারেনি। তবে এই বান্নিতে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ।দিনব্যাপী এই গ্রাম্য মেলাতে বিপুল সংখ্যাক মানুষ সমাগম হয়।

স্থানীয়রা জানান,প্রতিবছর এই বান্নিকে কেন্দ্র করে ভাদুঘর এলাকার প্রায় বাড়িতে চলে উৎসবের আমেজ। বান্নিকে উপলক্ষে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনরা বেড়াতে আসেন। বাড়িতে বাড়িতে বানানো হয় পিঠা। অতিথিদের জন্যে ঘরে ঘরে রান্নায় বিশেষ আয়োজন করা হয়। তিতাস নদীর পাড় বিভিন্ন স্টলের ব্যানারে হয়ে উঠে রঙিন।

শুক্রবার (২৮ এপ্রিল) হিন্দু ধর্মালম্বীদের পূণ্য স্নানানের মধ্য দিয়ে মেলা শুরু হয়। মেলায় বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এরমধ্য মাটির তৈরি গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরী খেলনা শিশুদের জন্য বিক্রি করতে সাজিয়ে বসেছিলেন দোকানিরা। দেশীয় বিভিন্ন যন্ত্রপাতি ছাড়াও গৃহস্থলির সামগ্রীর অনেক জিনিস উঠেছে। এছাড়াও গ্রাম বাংলার বিভিন্ন মুখরোচক খাবার দোকান বসানো হয়। মেলা চত্ত্বরে শিশুদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন খেলনা স্থাপন করা হয়।

মেলায় আসা আরিফুল ইসলাম নামের এক যুবক বলেন, মূলত বৈশাখ মাসেই জেলার বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হলেও, ভাদুঘরের বান্নির ঐতিহ্য রয়েছে।  ছোট বেলায় দেখেছি পরিবারের সদস্যরা বান্নিতে আসতেন। বুঝতে শেখার পর, আমাদের বাবা দাদাদের সাথে এই মেলায় আসতাম। এখন আমরা আসি প্রতিবছর। তবে মেলার সেই জৌলুস আর নেই।

আতিকুল ইসলাম নামের আরেকজন বলেন, আগে মেলায় বেলা বাড়ার সাথে সাথে লোকে-লোকারণ্য হয়ে যেত। বাস-ট্রাকে ভরে মানুষ আসতে দেখেছি। সনাতন ধর্মাবলম্বীরা সকালে স্নানের পর অধিকাংশই চলে যান। এবার বিকালের দিকে জমজমাট ছিল। কিন্তু কালের বিবর্তনে আধুনিক জীবন যাপনের কারনে লোকজ সংঙ্কৃতির এই ঐতিহ্যবাহী মেলার উৎকর্ষতা আগের মত নেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ঐতিহ্যবাহী এই বান্নিকে কেন্দ্র করে নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। দিনব্যাপী মেলাতে পুলিশ সদস্যরা বিভিন্ন দিকে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

The Daily Sarod |