শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 9:32 pm

বিজয়নগরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফে ইমন(২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে বিজয়নগরে শ্যামলীঘাট এলাকায় সিলেটগামী একটি নোহা মাইক্রোবাসের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় দুই যুবককে গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হলে দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় যাবার পথেই তাদের দুইজনের মৃত্যু হয়। এই ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

The Daily Sarod |