স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 8:46 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে সহকারি পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ রেলওয়ে বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীয় প্রকৌশলী ঢাকা- ২ সিরাজ জিন্নাত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।
এ দিকে ঘটনার ২২ঘন্টার সময় পার হলেও উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। কখন উদ্ধার কাজ শেষ হবে বলা যাচ্ছে না।
এরআগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাকা হয়ে মালবাহী ট্রেনের ৬টি বহি লাইনচ্যুত হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। তবে ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজ চলছে।
Posted ৮:৪৬ পিএম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya