শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বড়ভাইয়ের প্রতিশোধ নিতে নির্মমভাবে হত্যা করা হয় জাহিদুলকে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 3:06 am

বড়ভাইয়ের প্রতিশোধ নিতে নির্মমভাবে হত্যা করা হয় জাহিদুলকে

বড় ভাই পুলিশকে গ্রেপ্তারে তথ্য দেওয়ায় প্রতিশোধ নিতে দুই বন্ধু মিলে কিশোর জাহিদুল ইসলাম (১৬) কে নির্মমভাবে হত্যা করে পানিতে ফেলে দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর কিশোর জাহিদুল হত্যায় জড়িত তিন আসামীকে গ্রেপ্তারের পর এই তথ্য জানায় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জাগৎসার গ্রামের এলাছ মিয়ার ৪ ছেলের মধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্রগ্রামে বেকারিতে কাজ করেন। গত ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের বিভৎস মরদেহ পাওয়া যায়৷ জাহিদুলকে গলা কেটে জবাই করা হয়। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুরি বের করে ফেলা হয়। দুই হাতের কব্জির রগ ও গোপনাঙ্গ কেটে ফেলা হয়। দুই কানের উপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে।

ইকবাল হোছাইন জানান, ঘটনার পর তদন্ত নামে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। তদন্তে প্রযুক্তির সহায়তায় দক্ষিণ জগৎসার গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হোসেন। তার দেওয়া জবানবন্দির ভিত্তিতে পলাতক একই গ্রামের নজরুল ইসলাম (৪৪) ও সিয়াম (১৫) নামের দুই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মূলত পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। প্রাথমিক অবস্থায় গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, জাহিদুলের পরিবারের সাথে পূর্ব বিরোধ ছিল মোহাম্মদ হোসেনের। দীর্ঘদিন আগে একটি নারী নির্যাতন আইনের মামলায় মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মোহাম্মদ হোসেনকে পুলিশ খুঁজছিল। গ্রেপ্তারি পরোয়ানা মূলে ধরতে জাহিদুলের বড় ভাই সানাউল পুলিশকে সহায়তা করেছিল। এর থেকেই ক্ষুব্ধ ছিল মোহাম্মদ হোসেন। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় কিশোর মো. সিয়ামকে দিয়ে কৌশলে সানাউলের ছোট ভাই জাহিদুলকে ডেকে আনেন মোহাম্মদ হোসেন। পরে তাকে সুলতানপুরের একটি পুকুরের পাড়ে নিয়ে মোহাম্মদ হোসেন ও তার বন্ধু নজরুল ইসলাম সহ আরও দুইজন মিলে কিশোর জাহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করে পানিতে ফেলে দেয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

The Daily Sarod |