স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 9:45 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে জাহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদুল একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, জাহিদুলের পিতা এলাছ মিয়া পেশায় অটোরিকশা চালক। তার ৪জন ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে এরমধ্যে জাহিদুল সহ ৩ ছেলে চট্রগ্রামে বেকারিতে কাজ করে। গত ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের মরদেহ পাওয়া যায়৷
তিনি আরও জানান, নিহত জাহিদুলের গলা কেটে জবাই করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুরি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কব্জির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের উপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর হচ্ছে।
Posted ৯:৪৫ পিএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya