শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভাটপাড়া প্রাইমারি স্কুলের সূবর্ণ জয়ন্তীতে শৈশবে ফিরে গেলেন সাবেক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 8:33 pm

ভাটপাড়া প্রাইমারি স্কুলের সূবর্ণ জয়ন্তীতে শৈশবে ফিরে গেলেন সাবেক শিক্ষার্থীরা

পড়াশোনার ভিত্তি শুরু হয়েছিল ভাটপাড়া সরকারি প্রাইমারি স্কুলে। এখন কেউ করেন সরকারি বা বেসরকারি চাকরি, কেউ করেন ব্যবসা, কেউ বা থাকেন প্রবাসে। সবাই একই প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা পাঠ শেষ করেছেন দীর্ঘদিন আগে। প্রাইমারি স্কুলে গন্ডি পাড় হওয়ার পর অনেকেরই কারো সাথে যোগাযোগ নেই, এমন কি কথাও হয়নি। ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সবাই হয়েছেন সমবেত। দীর্ঘদিন পর একে অপরকে দেখে জড়িয়ে ধরছেন, ফেটে পড়ছেন অট্রহাসিতে। আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  সূবর্ণ জয়ন্তীর আয়োজন করা হয়। সূবর্ণ জয়ন্তীতে বিদ্যালয়টি বসে বিগত ৫০ বছরে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত শেষে এক বিশাল র‍্যালি বের হয়ে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে সমেবেত হয়।

পরে সাবেক শিক্ষার্থীরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। মেতে উঠেন আড্ডায়। উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ক্যাপ্টেন জয়নাল আবেদীনের  সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের আহবায়ক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট আইনজীবী জসিম উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন ইউসুফ শাহ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সহ সভাপতি বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন (মাস্টার মেরিনার)  জয়নাল আবেদীন বলেন, আমরা শিক্ষা জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। তবে এই বিদ্যালয়ের প্রতি অন্যরকম অনুভূতি। কারণ এই স্কুল থেকেই আমাদের শিক্ষা জীবনের ভিত্তি শুরু হয়েছিল।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই বিদ্যালয়ে বাবা-মা পড়িয়েছেন বলেই নিজের যে কর্ম ও নিজের শিল্পসত্বার বিকাশ ঘটাতে পারছি। ৫০ বছর পূর্তিতে গ্রামের নানান পেশার মানুষ আজ মিলিত হয়েছি। আমরা প্রাণের বন্যায় আজ ভেসে যাচ্ছি।

মামুন নামের আরেক সাবেক শিক্ষার্থী জানান, আমি এবং আমার ৫ বোন এই স্কুল থেকে পড়াশোনা করেছি। ৩৬ বছর পর এই স্কুলে উৎসবে উপস্থিত হতে পেরে আমি উচ্ছ্বসিত।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

The Daily Sarod |