শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতর উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 11:12 pm

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতর উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মুফতী সিবগাহতুল্লাহ নূর।

প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন।

নামাজ আদায়ের পর খুতবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও শহরের টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, শেরপুর দরগাহ ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল মসজিদসহ জেলার ৯৮৬ টি ঈদাগহ ও ৪৯৬ টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে ও মুসল্লিদের নিরাপত্তায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:১২ পিএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩

The Daily Sarod |