শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

দুইশতাধিক পরিবার পেল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র ঈদ সামগ্রী উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 11:49 pm

দুইশতাধিক পরিবার পেল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র ঈদ সামগ্রী উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় দুইশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষ পেল খাদ্য সামগ্রী উপহার। রোববার (১৬ এপ্রিল) ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং সংগঠনটির প্রয়াত সদস্য আশিকুল ইসলাম আশিকের রূহের মাগফেরাত কামনায় শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এসব উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে সংগঠনটি।

খাদ্যসামগ্রীতে ছিল— সাদা চাল, পোলাও চাল, সয়াবিন তেল, ডাল, আলু, পেঁয়াজ, আটা, লবন, সেমাই, চিনি, নুডলস, দুধ ও কিসমিস।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, সাবেক সিনিয়র সহসভাপতি আল-আমিন শাহীন, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, ড্রিম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত আজিজ মুন্না, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইফতেখার রিফাত, ঢাকা পোষ্টের প্রতিনিধি বাহাদুর আলম, তেপান্তরে সম্পাদক সীমান্ত খোকন ও কালবেলার প্রতিনিধি প্রকাশ দাস প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ।

 

 

Facebook Comments Box

Posted ১১:৪৯ পিএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

The Daily Sarod |