শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় ২ হাজার ইয়াবা উদ্ধার,দুই মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 3:42 pm

কসবায় ২ হাজার ইয়াবা উদ্ধার,দুই মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০০০ পিস ইয়াবা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী ট্রাস্ট ফোর্স। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, জেলা শহরের মধ্যপাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান(৪০), দাতিয়ারার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. আসাদুজ্জামান মিশান(৩০) ও দক্ষিণ মৌড়াইল এলাকার নিয়াজ মিয়ার ছেলে মো. মোস্তাকিম মিয়া(৩০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিল এহসান খান জানান, চন্ডিদ্বার বিওপি’র বিজিবি সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে  বুধবার রাতে মাদক বিরোধী ট্রাস্টফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার রাজনগর এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে ধজনগর হতে মজলিশপুর রাস্তায় দুটি মোটরসাইকেল আটক করা হয়। এসময় তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় ৩ মাদক ব্যবসায়ী আটকসহ ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪২ পিএম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

The Daily Sarod |