শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণে বাকপ্রতিবন্ধী কিশোর সন্তান প্রসব, গ্রেপ্তার অভিযুক্ত চাচা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 12:32 am

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণে বাকপ্রতিবন্ধী কিশোর সন্তান প্রসব, গ্রেপ্তার অভিযুক্ত চাচা

শয্যাশায়ী প্যারালাইজড বাবা৷ ১৪ বছরের মেয়ে বাক প্রতিবন্ধী। অত্যন্ত দরিদ্র পরিবারের হাল ধরার মতো কেউ নেই৷ খুড়িয়ে খুড়িয়ে কোন মতো চলছে পরিবারটি। এরই মাঝে বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েটির শারীরিক আকৃতি পরবর্তন হতে থাকে, হঠাৎ এক অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল কিশোরীটি ৫ মাসের গর্ভবতী! এই কথা জানার পর বাবা-মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পরিবারের জিজ্ঞাসাবাদের কিশোরীটি জানায়, দিনের পর দিন তাকে ধর্ষণ করে আসছে চাচা তৈয়ব খান (৬০)। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামে। সেই অভিযুক্ত চাচাকে আজ সোমবার (১০ এপ্রিল) গ্রেপ্তার করেছে পুলিশ।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ১৪ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরকে ফুসলিয়ে প্রায়শই ধর্ষণ করে আসছিলেন তার চাচা তৈয়ব খান। সে ৫ মাসের গর্ভবতী হলে পরিবারের কাছে বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ২০২২ সালের ৩সেপ্টেম্বর দুপুরে ওই কিশোরীর মা-বাদী হয়ে তৈয়ব মিয়াকে প্রধান আসামী করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মামলার আবেদন করেন। সেই মামলাটি আদালত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করতে নির্দেশ প্রদান করে। মামলার পর থেকে অভিযুক্ত চাচা তৈয়ব খান পলাতক ছিলেন।

তিনি আরও জানান,গত আড়াই মাস আগে ধর্ষনের শিকার বাক প্রতিবন্ধি নাবালিকা সেই কিশোরীটি একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাকে ও নবজাতক সন্তানটিকে সরকারি ভাবে চট্রগ্রামের সেফহোমে রাখা হয়েছে। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিলকেন্দুয়াই গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক চাচাকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box

Posted ১২:৩২ এএম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

The Daily Sarod |