স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 11:10 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি চোরাই গরুসহ মো. কাউসার (৩২) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে চোরাই গরু গুলো সহ আটক করা হয়। আটককৃত কাউসার ওই এলাকার মৃত খুরশেদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে বাড়িতে জমা করছিলেন চোর কাউসার ও তার আরও এক সহযোগী। গোপন সংবাদের ভিত্তিতে কাউসারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে ৪টি চোরাই গরু পাওয়া যায়। এই ঘটনায় গরু গুলো জব্দ করার পাশাপাশি চোর কাউসারকে আটক করা হয়।
তিনি আরও জানান, কাউসার পেশাদার গরু চোর। সে বিভিন্ন সময় গরু চুরি করে বিক্রয় করে আসছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১১:১০ পিএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya