শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পরান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:35 pm

বিজয়নগরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পরান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহপরান ওরফে পরান (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পরান উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।

এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা এবং দুটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) ইকবাল হোছাইন জানান, পরান তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা চলমান আছে। সে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি মাদক মামলায় পলাতক ছিল। সোমবার বিকেলে তাকে আদালতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

The Daily Sarod |