শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় ওভারটেকের প্রতিযোগিতায় পিকআপ খাদে,১৩ ইটভাটা শ্রমিক আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 9:39 pm

কসবায় ওভারটেকের প্রতিযোগিতায় পিকআপ খাদে,১৩ ইটভাটা শ্রমিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ১৩ জন ইটভাটায় শ্রমিক আহত হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও আহতরা জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রিক ফিল্ডের ৩০ জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি পিকআপ অপর পিকআপটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পিকআপ পুলিশের হেফাজতে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

The Daily Sarod |