জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০১ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 10:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের সংবাদ সংগ্রহ করাত হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। শনিবার (০১ এপ্রিল) বিকেলে পৌর শহরের সড়ক বাজারে সাতরং ফ্যাশনের মালিকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি হান্নান খাদেম, মাইটিভির উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুন ও বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ।
আহতদের মধ্যে হামলায় আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলার শিকার সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজার মনিটরিং করতে আজ বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পেশাগত কাজে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন, অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন। এসময় সড়কে অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করায় তিন মোটর সাইকেল মালিককে অর্থ জরিমানা করা হয়।
এরমধ্যে সাতরং ফ্যাশন নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা করা সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে আদালতের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন।
পরে বিকালের দিকে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন ও রুবেল আহমেদ বাজারের দিকে যায়। বাজারে এই তিন সাংবাদিকদের দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে বলেন ‘তোদের কারণে আমার জরিমানা হয়েছে’ এ কথা বলেই সোহাগ মিয়া ও দোকানের কর্মচারীসহ ৭/৮ জন যুবক সাংবাদিকদের উপর হামলা করে। হামলায় রুবেল আহমেদ আহত হয়। হামলাকারীরা একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে বাজারের লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের রক্ষা করে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১০:০৭ পিএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya